সংবাদ শিরোনাম:

পিরোজপুরে সরকারি গাছ কেটে নিলো চোরাই চক্র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:43:24 pm, Wednesday, 1 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নাজিরপুর প্রতিনিধি॥  পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠীতে রাস্তার ১২টি সরকারি গাছ কেটে নিয়েছে চোরাই চক্র। করোনা আতংকে লোকজন ঘর থেকে বের না হওয়া সুযোগে স্থানীয় একটি চক্র ওই গাছ কেটে নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় মো. আরিফুর রহমান মোল্লা জানান, গত শুক্র বা শনিবার কোন এক সময় বুইচাকাঠীর এমারত হাওলাদারের বাড়ি হতে আমতলা খেয়াঘাট পর্যন্ত রাস্তার ১২টি গাছ কেটে নিয়েছে স্থানীয় ওই চক্রটি। যার আনুমানিক মূল্য দেড় থেকে ২ লাখ টাকা।

কেটে নেয়া গাছের কিছু গাছ স্থানীয় জেহাদ মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগকে জানালেও তারা করোনার জন্য অফিস ছুটির অজুহাত দেখিয়ে কোন ব্যবস্থা নেন নি। গতকাল সকালে সরেজমিনে গেলে দেখা যায়, ওই রাস্তার ৬টি মূল্যবান শিশু ও ৫টি অর্জুন ও ১টি রেন্টি গাছ কেটে নিয়েছে স্থানীয় ওই চোরাই চক্র।

কেটে নেয়া গাছের ছোট ছোট কিছু অংশ স্থানীয় আরিফ মোল্লার বাড়ির সামনে স্তুপ করে রেখে দেয়া অবস্থায় দেখা যায়। এ ব্যাপারে উপজেলা বন বিভাগের বন রক্ষক মো. কামাল হোসেনকে ফোন দিলে তিনি জানান, করোনার কারনে কোথাও বের হচ্ছি না। তবে করোনার পরে বিষয়টি দেখবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে সরকারি গাছ কেটে নিলো চোরাই চক্র

প্রকাশের সময় : 03:43:24 pm, Wednesday, 1 April 2020