সংবাদ শিরোনাম:

দুজন করোনায় আক্রান্ত, খবর পাওয়ার সাথে সাথে গোটা নেপাল জুড়েই লকডাউন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:06:51 am, Tuesday, 24 March 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নেপালজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। নেপালে জানুয়ারিতে করোনাভাইরাসে প্রথমজন আক্রান্তের পর সোমবার দ্বিতীয়জন আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত নেপালজুড়ে লকডাউন থাকবে। দেশজুড়ে সব সিনেমা হল, সাংস্কৃতিক কেন্দ্র, স্টেডিয়াম, জাদুঘর, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা, প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। নেপালে করোনা আক্রান্ত দু’জনই বিদেশ ফেরত। প্রথমজন চীন ফেরত এক শিক্ষার্থী। এরপর আজ ফ্রান্স ফেরত এক কিশোরীর শরীরে পাওয়া গেছে এই ভাইরাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুজন করোনায় আক্রান্ত, খবর পাওয়ার সাথে সাথে গোটা নেপাল জুড়েই লকডাউন

প্রকাশের সময় : 01:06:51 am, Tuesday, 24 March 2020