সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:53:13 pm, Saturday, 21 March 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়ীয়ায় রুবেল মৃধা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা হাকিম খলিফার বাড়ির সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃত রুবেলা উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের হারিচ মৃধার ছেলে।

পিরোজপুর ডিবি পুলিশের এস আই সৈকত জানান, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা হাকিম খলিফার বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় এসআই তারেক আজিজসহ র্ফোস নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যাবসায়ী রুবেলকে আটক করা হয়। এ সময় রুবেলের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, মাদক ব্যাবসায়ী রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : 02:53:13 pm, Saturday, 21 March 2020