সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:26:26 pm, Saturday, 14 March 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ইটবাহী ট্রলীগাড়ীর চাপায় সোলায়মান (২২) নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় কুয়াকাটার পুনামাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত সোলায়মান ওই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। দূর্ঘটনাস্থল থেকে কুয়াকাটা হাসপাতালে পৌঁছার আগেই সোলায়মান মারা যায় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল জানিয়েছেন। মহিপুর থানার উপ-পরিদর্শ মনির হোসেন জানিয়েছেন, পুনামাপাড়া এলাকায় ইটবাহী ট্রলিগাড়ি মোটরসাইকেল আরোহী সোলায়মানকে চাপা দিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলে সোলায়মান নিহত হয়।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ট্রলিগাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুনামাপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে নিহত সোলায়মান।একই এলাকার ইট, বালু, ব্যবসায়ী জাকির মল্লিক ও মিস্ত্রিপাড়া এলাকার নাসির গাজীর মালিকাধীণ ট্রলি গাড়িতে এ দূর্ঘটনা ঘটায়। দূর্ঘটনার পর থেকেই ট্রলি চালক আব্বাস পালাতক রেয়েছে। এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ভয়েস অব বরিশালকে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

প্রকাশের সময় : 05:26:26 pm, Saturday, 14 March 2020