সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিষপানে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:34:52 pm, Friday, 13 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছেন মনমতন চন্দ্র হাং (৪০) নামে এক যুবক। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মনমনত হাং উত্তর আমড়াগাছিয়া গ্রামের মনোরঞ্জন হাং এর ছেলে। এলাকাবাসী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনমতন চন্দ্র হাং বিষপান করে।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : 12:34:52 pm, Friday, 13 March 2020