সংবাদ শিরোনাম:

শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:16:45 pm, Friday, 28 February 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত হয়েছে। স্বৈরচার আন্দোলনে নিহত হওয়া শহিদ সেলিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিস্থলে পুস্প স্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন। আজ দুপুর ১টায় উপজেলার নাজিরপুর ইউপির সমাধিস্থলে এ পুস্প স্তবক অর্পণ করা হয়। ওই সময় সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ আসম ফিরোজ, ইউএনও জাকির হোসেন ও নিহতের পরিবার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ায় তৎকালীন স্বৈরাচার বিরোধি আন্দোলনে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র, ডাকসু সদস্য ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার। ওই দিন স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল ফুলবাড়িয়া এলাকায় পৌছলে মিছিলের ওপর পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার।

এরপর থেকে ২৮ফেব্রুয়ারী কেন্দ্রীয়ভাবে শহীদ সেলিম-দেলোয়ার দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শহীদ সেলিমের গ্রামের বাড়ি বাউফলের নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজারের বাসভবন, শহীদ সেলিম স্মৃতি বালিকা দাখিল মাদ্রাসা, শহীদ সেলিম পাঠাগার ও স্মৃতি সংসদ এবং নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কোরআন খানি, দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত

প্রকাশের সময় : 04:16:45 pm, Friday, 28 February 2020