জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পিবিআইর সংবাদ সম্মেলন সোমবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পিবিআইর সংবাদ সম্মেলন সোমবার

জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পিবিআইর সংবাদ সম্মেলন সোমবার




ভয়েস অব বরিশাল॥ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সোমবার এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সর্বশেষ ২০১৬ সালের শেষের দিকে পিবিআই এই নায়কের মৃত্যু তদন্তে দায়িত্ব পায়। সে তদন্তের সূত্র ধরে সোমবার সকাল সাড়ে ১১টায় সালমান শাহর হত্যার রহস্য নিয়ে কথা বলার জন্য প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করেছে পিবিআই। ব্রিফিংয়ে কথা বললেন পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার।

গত বছরের ১ সেপ্টেম্বর পিবিআই আদালতে মামলার ‘তদন্ত অগ্রগতি’ প্রতিবেদন দাখিল করে। তবে সেই প্রতিবেদনেও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কোনো তথ্য দেয়নি। দীর্ঘদিন ধরে তদন্তাধীন এ মামলার অনেক সাক্ষী ও আলামত নষ্ট হয়ে গেছে। ফলে মৃত্যুরহস্য উদ্ঘাটনে খোদ তদন্ত সংস্থাই হিমশিম খাচ্ছে । এরই মধ্যে সংবাদ সম্মেলন ড়েকেছে পিবিআই। সংস্থাটি বলছে নায়ক সালমান শাহ হত্যার রহস্য বিষয়ে কথা বলবেন তারা। ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর তার মৃত্যু হয়। দীর্ঘ ২৩ বছর পার হলেও সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। তার মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD