সংবাদ শিরোনাম:

জমিজমা বিরোধের জেরে পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:04 am, Sunday, 23 February 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী সদর উপজেলা কৌড়াখালি এলাকায় জমিজমা বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, জৈনকাঠী এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে হাবিব বিরোধীয় জমিতে মাটি কাটতে যায়। বিরোধীয় জমিতে মাটি কাটায় আপন চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেয়।

হাবিব মাটি কাটা বন্ধ না করলে কথাকাকাটির একপর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। পটুয়াখালী সদর থানার এসআই মো. হানিফ জানান, বিরোধীয় জমিতে মাটি কাটার ঘটনায় আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জমিজমা বিরোধের জেরে পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের সময় : 01:29:04 am, Sunday, 23 February 2020