সংবাদ শিরোনাম:

কলাপাড়ার রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবি,এক জেলে নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:18:26 am, Thursday, 20 February 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়া উপজেলার লালুয়ার চারিপাড়ার পূর্বদিকে রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবিতে মাসুম সরদার (২৮) এক জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে জেলেরা মাছ ধরে ফিরছিল।

কুয়াশায় পথ না দেখতে পেয়ে নোঙর করে ট্রলারে থাকা জেলেরা ঘুমিয়ে পড়ে। অপর জেলেদের ফেলা জালের নিচে ট্রলারটি চাপা পড়ে ডুবির ঘটনার আশঙ্কা অপর জেলেদের। নৌপুলিশ ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজ করছেন। বুধবার বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।

নৌ-পুলিশ ফাড়ি বানাতিবাজারের ইনচার্জ এসআই সঞ্জয় কুমার জানান, নিখোঁজ জেলের বাড়ি লালুয়ার গোলবুনিয়া গ্রামে। তার বাবার নাম আফেজ সরদার। নিখোঁজ মাসুম মাছ ধরত আনিচ মাঝির ট্রলারে । ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে মোট আট জেলে ছিল এর মধ্যে সাত জেলে সাতরিয়ে কিনারে উঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ার রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবি,এক জেলে নিখোঁজ

প্রকাশের সময় : 12:18:26 am, Thursday, 20 February 2020