সংবাদ শিরোনাম:

চলতি বছরেই শেষ হচ্ছে পিরোজপুরের পোনা সেতু নির্মাণ কাজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:11:35 pm, Monday, 10 February 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পোনা নদীর উপর সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৮ কোটি ৩৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে এ সেতুটির নির্মাণ কাজ চলমান অর্থ বছরের জুনে শেষ হবে বলে আশা প্রকাশ করছেন পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী।

পিরোজপুর সড়ক বিভাগ এর অধীন বরিশাল-ঝালকাঠী-রাজাপুর-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৬তম কিলোমিটারে ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর উপর ১৬০ মিটার দৈর্ঘ্যরে এবং ১০.২৫ মিটার প্রস্থের এ পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ সমাপ্ত হলে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানবাহন চলাচলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, বিভাগীয় শহর বরিশাল থেকে জেলা শহর পিরোজপুর, বরগুনা জেলার কাঠালিয়া-পাথরঘাটা এবং উপকূলীয় উপজেলা মঠবাড়িয়ায় যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন হতো।

প্রায় তিন যুগ পূর্বে এ নদীর উপরে স্থাপিত বেইলী ব্রীজটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বর্তমান সরকার ২০১৮-২০১৯ অর্থ বছরে এ নতুন সেতুটির নির্মাণ কাজ শুরু করে। ভান্ডারিয়া উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম জানান এ সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হলে, এ এলাকায়র অর্থনীতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে। তথ্য-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চলতি বছরেই শেষ হচ্ছে পিরোজপুরের পোনা সেতু নির্মাণ কাজ

প্রকাশের সময় : 03:11:35 pm, Monday, 10 February 2020