ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি দত্ত, সম্পাদক আক্কাস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি দত্ত, সম্পাদক আক্কাস

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি দত্ত, সম্পাদক আক্কাস




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চিত্তরঞ্জন দত্ত সভাপতি (ঝালকাঠি বার্তা) ও মো.আক্কাস সিকদার (চ্যানেল টোয়েন্টি ফোর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে চিত্তরঞ্জন দত্ত ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শ্যামল চন্দ্র সরকার (এটিএন বাংলা) ১২ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রতন আচার্য্য পেয়েছেন ১২ ভোট।

এছাড়া সহসভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুলাল সাহা ও মানিক রায়, সহ-সাধারণ সম্পাদক পদে কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে দিলীপ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে হেমায়েত উদ্দিন হিমু, মু. আবদুর রশীদ, কাজী খলিলুর রহমান ও জাহাঙ্গীর হোসেন মন্জু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট প্রদান করেছেন ২৯ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD