কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সজল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার দাশেরকাঠী গ্রামের মো. হানিফ মীরের মেয়ে কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৫) সাথে একই গ্রামের ফুয়াদ শেখের ছেলে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী সজল শেখ গত ৩১ ডিসেম্বর তার ফাঁকা বাড়িতে নিয়ে কোমল পানীয়র সাথে চেতনানাশক ঔষধ খাওয়ায়ে ধর্ষণ করে।

বিষয়টি পারিবারিক পর্যয়ে জানাজানি হলে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বিয়ের চাপ দিলে ছেলে পক্ষ বিয়ে করতে অস্বীকার করে নানা তালবাহানা সৃষ্টি করে। এতে মেয়ের অভিভাবক বৃহস্পতিবার উপজেলার নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা অভিযোগটি থানা পুলিশে কাছে পাঠিয়ে দেন।

বিষয়টি পুলিশ তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অভিযুক্ত ফুয়াদ শেখের ছেলে সজল শেখকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD