কলাপাড়ায় পুলিশের সহায়তায় ভিকটিমের মা’কে উদ্ধার স্বামী পরিত্যক্তা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় পুলিশের সহায়তায় ভিকটিমের মা’কে উদ্ধার স্বামী পরিত্যক্তা

কলাপাড়ায় পুলিশের সহায়তায় ভিকটিমের মা’কে উদ্ধার স্বামী পরিত্যক্তা




কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। গার্মেন্ট কর্মী এক সন্তানের মা স্বামী পরিত্যক্তা (২০) কে ঘর থেকে অপহরণ করে নিয়ে রাতভর ধর্ষণ শেষে ঢাকায় যেতে বাধ্য করা হয়েছে। এমনকি ভিকটিমের মা বৃদ্ধা হাসি বেগমকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যাতে থানা পুলিশকে জানানো না হয় এজন্য খুন-জখমের হুমকি দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে ভিকটিমের মাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকা লোন্দার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়লের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

কলাপাড়া থানার এসআই আবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে ওই গার্মেন্ট কর্মীকে আবাসন পল্লীর নাইট গার্ড তোফাজ্জেল মাদবরের ঘর থেকে দাও গলায় ঠেকিয়ে তুলে নেয় পলাশ মোড়ল বাহিনী। ভোর রাতে ওই গার্মেন্ট কর্মীতে ফের বাড়িতে রেখে কাউকে এ খবর না জানানোর জন্য খুনের হুমকি দেয়া হয়।

এক পর্যায় ভিকটিমকে ঢাকায় যেতে বাধ্য করা হয়। এরপরে পলাশ মোড়লের স্ত্রীসহ একটি চক্র ওই পরিবারের ওপর পাহারা বসায়। পুলিশ বুধবার গিয়ে ভিকটিমকে না পেলেও তার মা হাসি বেগমকে থানায় নিয়ে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার নকিব দেওয়ান ও মামুন গাজীকে আটক করেছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD