পিরোজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

পিরোজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ ডাকাত সগীর মোল্লা (৪৮) কে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার ভেচকি গ্রামের আলম হাওলাদারের বাড়ির খড়ের গাধা থেকে বুধবার সকালে গুরুতর অবস্থায় উদ্ধার করেছে। সগীর মোল্লা পাশর্^বর্তী বামনা উপজেলার ডুষখালী গ্রামের নাদের মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ভেচকি গ্রামের বাসিন্দা আলম হাওলাদার বুধবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে দুর্ধর্ষ ডাকাত সগীর মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির সামনে খড়ের গাধা মধ্যে কাতরাতে দেখে স্থানীয় চৌকিদারকে খবর দেন। পরে চৌকিদার ঘটনাস্থলে গিয়ে পুলিশ কে খবর দিলে সকালেই পুলিশ গুরুতর অবস্থায় ডাকাত সগীর মোল্লা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সকালেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, সগীর মোল্লার ডান কান বিছিন্ন ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন বলেন, গুলিবিদ্ধ সগীর মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD