বিজ্ঞপ্তি :
খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’ ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান নগরীতে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২ কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম
সংবাদ শিরোনাম:

“পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া মহিলা ভাইস চেয়ারম্যান সীমা”

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:40:19 pm, Sunday, 20 October 2019
  • 5 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। মোবাইল ফোনে হুমকি দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করার পর পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান ও তাঁর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।

রোববার বেলা ১২টায় কলাপাড়া পৌর শহরের নিজ বাসায় অর্ধশত মহিলা আওয়ামীলীগ কর্মীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিঁনি বলেন, সংসদ সদস্যের গুন্ডা বাহিনী তাঁকে মোবাইল ফোনে হুমকি দেয়াসহ সভা সমাবেশে যেতে নিষেধ করা হয়েছে। গত উপজেলা নির্বাচনে সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থীদের বিরোধীতা করে এবং তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন।

সীমা বলেন, সংসদ সদস্য ও তাঁর স্ত্রী দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গোপনে তাঁর আত্মীয় স্বজন নিয়ে মহিলা আওয়ামীলীগের পকেট কমিটি গঠন করছে। গত ১৭ অক্টোবর সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে এমপি মহিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তার এবং ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খানের নিধারিত আসন ছেড়ে দিতে হয়। এর প্রতিবাদ করায় এমপির লালিত সন্ত্রাসীরা গালাগাল করে।

এছাড়া একই দিন বিকেলে ধানখালী ইউনিয়নে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হলে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চ ছেড়ে যেতে বলে এবং দুইবার বসার চেয়ার সরিয়ে ফেলে। সংসদ সদস্য সভায় উপস্থিত থাকলেও তিঁনি নীরবে বসে ছিলেন।

তিঁনি আরও বলেন, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার উল ইসলামের মেয়ে হওয়ায় তাকে এবং তাঁর পরিবারকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাকে হুমকিসহ নানা ভাবে নাজেহাল করছে। এ কারণে তিঁনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হুমকি দেয়ার ঘটনায় গত ১৭ অক্টোবর কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশ এখনও কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ ব্যাপারে সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান সাংবাদিকদের জানান, এক ছাত্রলীগ নেতাকে হুমকি দেয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আশিক জিডি করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যানর জিডি করেছেন। আর ধানখালী ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের যে ঘটনার কথা বলা হয়েছে বিষয়টি তিঁনি অবগত নন। এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগন্ডা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

“পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া মহিলা ভাইস চেয়ারম্যান সীমা”

প্রকাশের সময় : 09:40:19 pm, Sunday, 20 October 2019