মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্মমভাবে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি মুদির দোকানে কিছু কিনতে গেলে তাকে জোর করে দোকানের ভেতর আটকে রেখে সাটার বন্ধ করে শিশুটির ওপর কয়েক দিন ধরে যৌন নির্যাতন চালায় দেলোয়ার হাওলাদার নামে এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে দোকানি দেলোয়ার আত্মগোপনে পালিয়ে যায়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানা সূত্র জানায়, শিশুটিকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আমরা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা নিয়েছি, আসামি ধরার জন্য অভিযান চলছে।

নির্যাতিত ছাত্রী ও তার নানির কাছ থেকে জানা যায়, মঠবাড়িয়ার ৮৫ নম্বর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে বেশ কয়েক দিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মুদি দোকানি দেলোয়ার হাওলাদারের বিরুদ্ধে। নির্যাতিত ছাত্রী ও পরিবার জানান, মুদির দোকানদার দেলোয়ারের কাছে কিছু কিনতে গেলে জোর করে দোকানের ভেতর আটকে রেখে সাটার বন্ধ করে দেয় দেলোয়ার। শিশুটিকে উলঙ্গ করে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এ সময় মেয়েটি চিৎকার দিতে গেলে মুখ চেপে ধরে। এ কথা কাউকে বলে দিলে তাকে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এই ভয়ে আমাদের এতদিন কিছু বলেনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্কুল থেকে ফেরার পথে আবারও এমন কাজ করলে শিশুটি বাসায় এসে দাদির কাছে কান্না করতে করতে সব বলে দেয়।

এ দিকে, এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয় অনেকেই জানান, অভিযুক্ত দেলোয়ার এর আগেও কয়েকটি ধর্ষণের চেষ্টা করেছে। এ রকম ঘটনায় তার ছেলেকেও গ্রাম ছাড়া হতে হয়েছে। তাই এমন পশুর শাস্তি চান তারা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এ জেড এম মাসুদুজ্জামান বলেন, পুলিশ বসে নাই। ঘটনা জানাজানির সঙ্গে সঙ্গে অভিযুক্তকারীকে ধরার জন্য তার বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD