সংবাদ শিরোনাম:

কলেজছাত্রীকে উত্যক্ত করায় মঠবাড়িয়ায় যুবকের কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:18:02 am, Thursday, 17 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইয়ামিন হোসেন (১৯) নামে এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজ এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইয়ামিন হোসেন মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. সেলিমের ছেলে।

মঠবাড়িয়া থানার (ওসি তদন্ত) আব্দুল হক জানান, পৌর শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো বখাটে ইয়ামিন। সকালে ওই ছাত্রীকে কলেজে যাওয়ার পথে উত্যক্ত করে ইয়ামিন। পরে ওই কলেজছাত্রী থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে ইয়ামিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলেজছাত্রীকে উত্যক্ত করায় মঠবাড়িয়ায় যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : 03:18:02 am, Thursday, 17 October 2019