কলাপাড়ায় কৃষক সমাবেশে সমস্যা সম্ভাবনার প্রশ্নের উত্তর দিলেন সরকারি কর্মর্কতাগণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় কৃষক সমাবেশে সমস্যা সম্ভাবনার প্রশ্নের উত্তর দিলেন সরকারি কর্মর্কতাগণ

কলাপাড়ায় কৃষক সমাবেশে সমস্যা সম্ভাবনার প্রশ্নের উত্তর দিলেন সরকারি কর্মর্কতাগণ




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের অংশগ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সমাবেশে কৃষি জমি, গবাদী পশু, হাস-মুরগী এবং মৎস্য চাষ বিষয়ে কৃষকদের প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধানের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সরকারি কর্মকর্তাগন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান। কৃষক সমাবেশের উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারি প্রকল্প ম্যানেজার আহসানুল ওয়াহেদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এন,এস,এস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না।

কৃষকদের উম্মুক্ত প্রশ্নউত্তর পর্বটি পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মামুনর রশিদ। মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষকদের প্রশ্ন পর্বের উত্তর প্রদান করেন কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। এসময বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস প্রমূখ ।
##

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD