পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কাউখালীতে বিষপান করে পলি আক্তার (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। পলি উপজেলার আমারজুড়ী ইউনিয়ানের আমরাজুড়ী গ্রামের লাভলু হাওলাদারের মেয়ে। সে পিরোজপুর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলো।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পলি অক্তার শুক্রবার ভোরে পরিবারের সকলের অজান্তে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে দুপুরে সে মারা যায়।

পলির পিতা লাভলু হাওলাদার বলেন, গত কোরবানির ঈদের সময় সয়নার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন স্কুলের অফিস সহকারী শহীদুল ইসলাম সোহাগের সাথে মেয়েকে বিয়ে দে। গত বুধবার বিকেলে পলি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। শুক্রবার ভোর ৫টার দিকে কীটনাশক পান করে।

কাউখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, পলি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD