কলাপাড়ায় আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




নিজস্ব প্রতিনিধি॥  কলাপাড়ার অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ২৪ ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজ পোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় বছরে পদার্পন উপলক্ষে আপন নিউজ পাঠক ফোরামের উদ্যোগে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। আপন নিউজ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস এম মোশাররফ হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, সাংবাদিক চঞ্চল সাহা, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংসদ মো. মহিব্বুর রহমানসহ উপস্থিত অতিথিরা কেক কাটেন। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক, সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD