সংবাদ শিরোনাম:

সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে – গণপূর্তমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:09:47 pm, Saturday, 28 September 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, বই-পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদেরকে প্রথাগত শিক্ষা দিবেন না। বইতে যা কিছু আছে তা পড়াবেন। এর বাহিরেও পড়াবেন- নৈতিকতা কাকে বলে, সত্যবাদীতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে। মিথ্যা কথা থেকে এড়িয়ে আসতে হবে কিভাবে, এগুলো তাদের শিক্ষাতে হবে। শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমরিয়া পদ্মডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চান এদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। দারিদ্রতা দূর করতে, ক্ষুধামুক্ত করতে, যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করতে। সে লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করে চলছেন।

আমাদেরকে বলছেন, তোমরা এলাকায় যাও প্রকল্প করে নিয়ে আসো। যত টাকা দরকার আমি দিবো। এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এ অঞ্চল সর্ম্পকে আমার ধারণা রয়েছে। এটি এ উপজেলার সবচেয়ে অবহেলিত ও অনুন্নত এলাকা। সরকারের গত দশ বছরে সারাদেশে উন্নয়নের জোয়ার বইলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কেন হয়নি সেটা যে সময় যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে জানতে চাওয়া উচিত। আপনাদের বোঝা উচিত। আমি নির্বাচিত হওয়ার পরে মাত্র আট মাসে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করে চলছি। ইতোমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেয়েদেরকে লেখা-পড়া করাবেন। সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে। একটু বড় হলেই মেয়েদেরকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করবেন না। ওরা আর্দশ মানুষ হোক, লেখাপড়া শেষ করে যখন সাবলম্বী হবে তখন ওর বিয়ের সিদ্ধান্ত নিবেন। ছেলেদের দিকে খেয়াল রাখবেন, ও মাদকে আসক্ত হয়েছে কিনা, ও ইয়াবা সেবন করে কিনা, গাঁজা খায় কিনা। যারা খারাপ লোক তাদের সাথে চলে কিনা। রাতে না ঘুময়ে মোবাইল নিয়ে খারাপ কিছু দেখে কিনা। নতুন প্রজম্মকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, প্রমুখ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে – গণপূর্তমন্ত্রী

প্রকাশের সময় : 11:09:47 pm, Saturday, 28 September 2019