সংবাদ শিরোনাম:

সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক হয়রানী বন্ধে ফটোগ্রাফারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:07:54 pm, Wednesday, 25 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।  পটুয়াখালীর সমুদ্র সৈকতে কুয়াকাটা পর্যটকদের হয়রানী বন্ধে ও সেবার মান নিশ্চিত করতে ফটোগ্রাফারদের নিয়ে মতবিনিময় সভা করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তার মোড়ে অবস্থিত পুলিশ বক্সে এ সভা অনুষ্টিত হয়। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সোহেল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু। এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুল আলম, এস আই হাফিজুর রহমান, এস আই বেল্লাল হোসেন, এস আই মো. আলম, সাংবাদিক হোসাইন আমির। সভায় কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশনের সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক ইলিয়াস শেখসহ প্রায় শতাধিক ক্যামেরাম্যানরা অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় ফটোগ্রাফাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান তারা।

সভায় আগত পর্যটকদের সাথে ফটোগ্রাফারদের আচরণবিধি, ছবির মুল্য নির্ধারণ, ছবির প্রিন্ট ও তোলার ক্ষেত্রে অতিরিক্ত টাকা ধার্য না করা এবং পর্যটকদের সাথে ভালো ব্যবহার করাসহ দিকনির্দেশনামুলক পরামর্শ দেন বক্তারা। এছাড়া ফটোগ্রাফারদের নির্ধারিত পোশাক পরিধান ও মাদক থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক হয়রানী বন্ধে ফটোগ্রাফারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : 06:07:54 pm, Wednesday, 25 September 2019