সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:49:53 pm, Tuesday, 24 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পৌর সদরের কাগুজিপুলে এ ঘটনা ঘটে।জখম হওয়া ওই ৩ জন হলেন- কাওসার, নাহিদ এবং রাশেদ।

এর মধ্যে কাওসারকে (১৫) বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ১০ম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।কাওসার জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ছাত্রলীগ কর্মী নাহিদ এবং রাশেদকে নিয়ে তিনি পৌর সদরের কাগুজিপুল যাওয়ার পথে বাউফল থানার সামনে পৌঁছলে আবদুর রহমান, অন্তর, মাহফুজ ও ইব্রাহিমের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাদের উপর হামলা করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কাওসারের মাথায় ৯টি সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম রয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 07:49:53 pm, Tuesday, 24 September 2019