সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মোটরসাইকেল আরোহীর হামলায় পুলিশের এএসআই আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:40:31 pm, Sunday, 15 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় মোটরসাইকেল আরোহীর হামলায় পুলিশের এক এএসআই আহত হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান।এ ঘটনায় ইন্দুরকানী থানার এএসআই মো: আব্বাস আহত হয়। পুলিশ হামলাকারী মো: তৌকিরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো: তৌকির বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার মো: আলাউদ্দিনের পুত্র।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, ইন্দুরকানীর কলেজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে চলাকালীন বালিপাড়া এলাকা থেকে ইন্দুরকানীর দিকে যাওয়ার সময়ে পুলিশ তাদের থামতে সংকেত দিলে তারা না থেমে মোটরসাইকেল চালিয়ে যায়। পরে পুলিশের এএসআই আব্বাস আবার সংকেত দিলে চেকপোস্টের দূরে গিয়ে মোটরসাইকেল থামায়।

এ সময় পুলিশের সাথে তৌকিরের বাক-বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে পুলিশের এএসআই আব্বাসের উপর সে হামলা চালায়। এ সময় চেকপোস্টে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা আহত এএসআই আব্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হামলাকারী তৌকিরকে আটক করে।

ওসি মো: হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় হামলাকারী তৌকিরের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মোটরসাইকেল আরোহীর হামলায় পুলিশের এএসআই আহত

প্রকাশের সময় : 04:40:31 pm, Sunday, 15 September 2019