তীরে ভেসে আসা খালি কন্টেইনার দেখতে উৎসুক জনতার ভীড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তীরে ভেসে আসা খালি কন্টেইনার দেখতে উৎসুক জনতার ভীড়

তীরে ভেসে আসা খালি কন্টেইনার দেখতে উৎসুক জনতার ভীড়




পটুয়াখালী প্রতিনিধি॥ কুয়াকাটার গঙ্গামতি সৈকত এলাকায় বিশাল আকারের একটি খালি কন্টেইনার তীরে ভেসে এসেছে। আর এটিকে এক নজর দেখতে সৈকত এলাকায় ভিড় করেছে উৎসুক জনতা। শুক্রবার দুপুরে এটি গভীর সমুদ্র থেকে ভেসে এসে বেলাভূমিতে আটকে যায়। ধারনা করা হয় এটি ডুবে যাওয়া জাহাজ এমভি এমভি আরগোর কন্টেইনার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় এক ব্যক্তির কাছে জিম্মায় রেখেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে এমভি আরগো নামের একটি জাহাজ ১৫২ টি কন্টেইনার নিয়ে কলকাতা থেকে চট্রগামে আসার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে সাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর সাংগু নামের একটি ১৯ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল ফকিরের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD