সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন লাইটার জাহাজডুবি, ১৪ নাবিক জীবিত উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:07:48 pm, Friday, 13 September 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥  পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে এমভি আরগো নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।এ ঘটনায় জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পায়রাবন্দরের রাবনাবাদ মোহনার প্রথম বয়া থেকে ১৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, এমভি আরগো নামের জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে যায়। পরে জাহাজে থাকা ১৪ নাবিকের সবাই বয়ার ওপরে আশ্রয় নিয়েছিলেন।নৌবাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম বন্দরে নিয়ে যায়। তবে জাহাজটি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি।

পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম জানান, এ মুহূর্তে পায়রাবন্দরে পণ্য নিয়ে আসার অথবা এখান থেকে যাওয়ার কোনো জাহাজ নেই। এটি অন্য কোনো পর্যায়ের জাহাজ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন লাইটার জাহাজডুবি, ১৪ নাবিক জীবিত উদ্ধার

প্রকাশের সময় : 04:07:48 pm, Friday, 13 September 2019