সংবাদ শিরোনাম:

কুয়াকাটা পর্যটন কেন্দ্রর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:28:05 pm, Wednesday, 11 September 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ॥  পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমস্যা ও সম্ভাবনাময় স্থানসমূহের বিষয় নিয়ে সুশীল সমাজের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

কুয়াকাটা পর্যন্ত চার লেনের সড়ক এবং রেল লাইন নির্মান প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে সকল উন্নয়ন কাজ টিকসই হবে। আমাদের সঠিক পরিকল্পনা ও টিকসই উন্নয়নের মানষিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল সরকারকে সর্বস্তরের মানুষের স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সুশীল সমাজ প্রতিনিধিদের মধ্যে অন্যান্যের মধ্যে কলাপাড়া ও কুয়াকাটার সম্ভাবনাময় স্থান ও বিষয়ের ওপর বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লাহ, সুশীল সমাজ প্রতিনিধি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, কুয়াকাটা হোটেল মোটেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ,এম মোতালেব শরীফ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম মোশারফ হোসেন মিন্টু, কুয়াকাটা ট্যুর অপারেটর প্রতিষ্টানের মালিক রুমান ইমতিয়াজ তুষার প্রমূখ। সুশীল সমাজ প্রতিনিধিরা কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙনরোধ, দ্রুত মাষ্টার প্লান প্রনয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটা পর্যটন কেন্দ্রর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : 09:28:05 pm, Wednesday, 11 September 2019