ভোলায় বাল্যবিয়ে রোধে সাংস্কৃতিক অনুষ্ঠান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বাল্যবিয়ে রোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় বাল্যবিয়ে রোধে সাংস্কৃতিক অনুষ্ঠান




ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের শাপলা কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে কিশোরী ক্লাবের সদস্যরা নাচ, গান, ইসলামী সংগীত, কবিতা ও একক অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন (আইইসিএম) প্রকল্পের ভোলা সদর উপজেলা টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড প্রমোটর সুরমা বেগম, পিআর এডুকেটর তামান্না, পিআর লিডার আয়শা বেগম।এ সময় কিশোরীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শরীর মন ভালো রাখতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এর পাশাপাশি সকল কিশোরীরা ঐক্যবদ্ধভাবে বাল্যবিয়ে রোধে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কিশোরীদের সদিচ্ছা থাকলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব। যৌতুক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সব কিশোর-কিশোরীদের এগিয়ে আসার আহবানও জানায় তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD