র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে বরিাশালে ইয়াবাসহ দুইজন গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে বরিাশালে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে বরিাশালে ইয়াবাসহ দুইজন গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি॥  র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে জেলার গৌরনদী উপজেলার বেজগাতি ও কটকস্থল এলাকা থেকে ইয়াবাসহ হাসিনা বেগম ও মনির মাঝি নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত হাসিনা বেগম নন্দনপট্টি গ্রামের মাদক সম্রাট ও হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি কারাগারে থাকা নান্নু মৃধার স্ত্রী এবং মনির মাঝি দক্ষিণাঞ্চলের মাদক আমদানিকারক বর্তমানে কারাগারে থাকা কটকস্থল গ্রামের হিরা মাঝির ভাই। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান বেজগাতি এলাকায় অভিযান চালিয়ে বসত ঘরের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবাসহ হাসিনা বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা শনিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে কটকস্থল গ্রামের বার্থী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির মাঝিকে আটক করে। এ ঘটনায় র‍্যাবের ডিএডি আল মামুন সিকদার বাদি হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD