প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদে পিরাজপুরে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদে পিরাজপুরে মানববন্ধন

প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদে পিরাজপুরে মানববন্ধন




পিরোজপুর প্রতিনিধি॥   পিরোজপুর সদর উপজেলার ৭৪ নম্বর মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ ও বিচার দাবি করে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীর, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অভিযোগ করে জানান, ৭৪ নম্বর মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে মোট ১০১ জন শিক্ষার্থী লেখা পড়া করে। কিন্তু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম বিদ্যালয়টিকে নিজের ইচ্ছামতো চালিয়ে লেখাপড়ার মান খারাপ করে দিচ্ছে। তিনি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হন না এবং তেমন কোনো ক্লাসও নেন না।

এ বিষয়ে অভিভাবকরা জানতে চাইলে শিক্ষার্থীদের সামেনই অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে থাকে। এছাড়া প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর ও অকথ্য ভাষায় ব্যবহার করে থাকে। এ সকল কারণেই এই প্রধান শিক্ষকের বিচার দাবি করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এক সাথে তাদের সন্তানদের বিদ্যালয়ের যাওয়া বন্ধ করে দিয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের দিয়ে জোর করে স্কুলের টয়লেট ও পানির ট্যাংকি পরিষ্কার করিয়ে থাকেন। ফলে শিক্ষার্থীরা অনেক সময় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীর, অভিভাবক ও এলাকাবাসীরা প্রধান শিক্ষক নার্গিস খানমের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম শেখ, অভিভাবক সাইফুল ইসলাম লাভলু, সেন্টু সেখ, খাদিজা বেগম, জাহানারা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নার্গিস খানম জানান, যে সকল অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে তা সবই মিথ্যা। স্থানীয় কয়েকজন ব্যক্তিগত শক্রতার কারণেই শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD