আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মাসুম সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার দৈনিক ইনকিলাব পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মাসুম সিদ্দিকী বলেন, একাধিক মামলার তালিকাভুক্ত আসামি সন্ত্রাসী শফি হাওলাদার তার উপর এ হামলা চালায়। তবে কি কারণে তার উপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 

















