কলাপাড়ায় দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥  পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ও মেধাবী দুই শিক্ষার্থীকে শসস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সগযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. রায়হান (২৬) ও মো. হাসান কে (২৩) হত্যার উদ্দেশ্যে শসস্ত্র হামলার প্রতিবাদে সোমবার কলাপাড়া প্রেসক্লাব সম্মুখে মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খান

উপজেলা ছাত্র লীগ নেতা ফায়জুল ইসলাম আশিক তালুকদার, মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবিএম শামসুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক শহূদুল আলম বশির খান প্রমূখ।

এঘটনায় গত শুক্রবার (২৯ আগস্ট) কলাপাড়া থানায় আহত রায়হানের পিতা মো. ফারুক পাহলান বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় মো. রাকিবুল মাতুব্বর।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে বসে স্থানীয় সন্ত্রাসী রাকিবুল মাদবরের নেতৃত্বে তার ছয়-সাত সহযোগী ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কোপিয়ে রায়হান ও হাসানকে মারাত্মক জখম করে। আহতরা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD