বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে মোসা. শারমিন (২৫) নামে এক গৃহপরিচারিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে।সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদের ভাড়াটিয়া শামীমা পারভিনের ফ্লাট থেকে শারমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শামীমা পারভিন জানান, আজ সকাল ১০টার দিকে আমার অফিস থেকে বাসার চাবি এবং আমার ছোট দুই মেয়েকে সাথে নিয়ে বাসায় যায় শারমিন। এরপর দুপুর দেড়টার দিকে খবর পেয়ে আমি বাসায় এসে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শারমিনের মৃতদেহ দেখতে পাই। শামীমা পারভিন বাউফল পল্লীবিদ্যুৎ অফিসে বিল সহায়ক হিসেবে কর্মরত আছেন।
শারমিনের মা নাসিমা বেগম জানান, প্রতিদিনের মতো আজ সকালে কাজ করার জন্য বাসা থেকে বের হয় শারমিন। তবে ঠিক কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
স্বামী পরিত্যাক্তা শারমিনের একটি কন্যা সন্তান রয়েছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।
Reporter Name 















