বাউফলে গৃহপরিচারিকার আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে গৃহপরিচারিকার আত্মহত্যা

বাউফলে গৃহপরিচারিকার আত্মহত্যা




বাউফল প্রতিনিধি॥   পটুয়াখালীর বাউফলে মোসা. শারমিন (২৫) নামে এক গৃহপরিচারিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে।সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদের ভাড়াটিয়া শামীমা পারভিনের ফ্লাট থেকে শারমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শামীমা পারভিন জানান, আজ সকাল ১০টার দিকে আমার অফিস থেকে বাসার চাবি এবং আমার ছোট দুই মেয়েকে সাথে নিয়ে বাসায় যায় শারমিন। এরপর দুপুর দেড়টার দিকে খবর পেয়ে আমি বাসায় এসে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শারমিনের মৃতদেহ দেখতে পাই। শামীমা পারভিন বাউফল পল্লীবিদ্যুৎ অফিসে বিল সহায়ক হিসেবে কর্মরত আছেন।

শারমিনের মা নাসিমা বেগম জানান, প্রতিদিনের মতো আজ সকালে কাজ করার জন্য বাসা থেকে বের হয় শারমিন। তবে ঠিক কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

স্বামী পরিত্যাক্তা শারমিনের একটি কন্যা সন্তান রয়েছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD