গলাচিপায় ছেলেধরা ও গলাকাটা বিরোধী কমিউনিটি পুলিশিং সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় ছেলেধরা ও গলাকাটা বিরোধী কমিউনিটি পুলিশিং সভা

গলাচিপায় ছেলেধরা ও গলাকাটা বিরোধী কমিউনিটি পুলিশিং সভা




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:  শুক্রবার শেষ বেলায় গলাচিপা পৌরসভা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ছেলেধরা ও গলাকাটা নামক গুজব বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বক্তব্য রাখেন সাংবাদিক মলয় দত্ত, খালিদ হোসেন মিলটন,

পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, মো. শাহীন প্রমূখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে গলাকাটা ও ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে দেশকে অস্থিথিশীল করতে চায়। সারা দেশে প্রশাসন ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এসব অবাস্তব ও ভিত্তিহীন গুজবের কথা দেশবাসীর কাছে তুলে ধরছি।

দেশের মানুষ এখন সঠিক বিষয় বুঝতে পেরেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুজবের কোন তথ্য পেলে বা কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সাথে সাথে পুলিশের কাছে খবর পাঠানোর জন্য অনুরোধ জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD