সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ৫ হাজার টাকায় নবজাতক বিক্রি করে দিলেন মা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:06:37 am, Tuesday, 16 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর সংবাদদাতা॥  পিরোজপুর সদর হাসপাতালে ৫ হাজার টাকায় এক নবজাতক কন্যাকে বিক্রি করে দিলেন মা। তবে সদ্য ভূমিষ্ঠ হওয়া সপ্তম কন্যাকে দরিদ্র মা স্বেচ্ছায় বিক্রি করে দেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর সদর হাসপাতালে। শিশুটির মা সেলিনা বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার গর্ভাবস্থায় স্বামী পরিত্যক্তা ছয় সন্তানের জননী সেলিনা বেগম প্রসব বেদনা নিয়ে রোববার পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে হাসপাতালে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। এ সময় সেলিনা বেগমের সঙ্গে পরিচয় হয় হাসপাতালে তার পাশের বেডে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের। চরম দরিদ্রতার মধ্যে বাস করা সেলিনা বেগম তার ছয় কন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন পার করার মধ্যে নবজাতক সন্তান নিয়ে তার সমস্যার কথা তুলে ধরেন ওই পরিবাবের কাছে। ওই পরিবারের এক মেয়ে নিঃসন্তান থাকায় তারা পাঁচ হাজার টাকার বিনিময় রেখে দেন সেলিনা বেগমের নবজাতক সন্তানকে। সন্তানকে তাদের কাছে দিয়ে টাকা নিয়ে হাসপাতাল থেকে চলে যান সেলিনা বেগম।

নবজাতক কিনে নেওয়া পরিবারের সদস্যরা জানান, সেলিনা বেগমের অসহায় অবস্থার কথা শুনে নিঃসন্তান মেয়ের জন্য তারা বাচ্চাটি রেখে দেন।পিরোজপুরের সিভিল সার্জন মো. ফারুক আলম জানান, হাসপাতালে বাচ্চা ফেলে গেছে এক মা- এমন খবর পেয়ে আমি পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, হাসপাতালে ৫ হাজার টাকায় বাচ্চা বিক্রি হওয়ার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে বাচ্চাটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ৫ হাজার টাকায় নবজাতক বিক্রি করে দিলেন মা !

প্রকাশের সময় : 11:06:37 am, Tuesday, 16 July 2019