কলাপাড়া প্রেসক্লাবের নির্বাচনের তফষিল ঘোষণা, নির্বাচন ১৬ আগষ্ট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া প্রেসক্লাবের নির্বাচনের তফষিল ঘোষণা, নির্বাচন ১৬ আগষ্ট

কলাপাড়া প্রেসক্লাবের নির্বাচনের তফষিল ঘোষণা, নির্বাচন ১৬ আগষ্ট




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) ।।  কলাপাড়া প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনের তফষিল ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও প্রথম আলো’র কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু। আগামী ১৬ আগষ্ট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী ২৬ জুলাই পত্রিকার কাগজপত্র জমা, ২৮ জুলাই বাছাই, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৯ জুলাই, আপত্তি গ্রহন ৩০ জুলাই, নিস্পত্তি ৩১ জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ আগষ্ট, মনোনয়নপত্র বিক্রি ২ আগষ্ট, মনোনয়নপত্র জমা ৪ আগষ্ট, বাছাই ৫ আগষ্ট, খসড়া মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ৬ আগষ্ট, আপত্তি, শুনানী ও নিস্পত্তি ৭ আগষ্ট, মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ সময় ৮ আগষ্ট, বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ১০ আগষ্ট ও ১৬ আগষ্ট নির্বাচন ও বিজয়ীদের শপথ গ্রহন।

নির্বাচন তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন কমিশন সদস্য শরিফুল হক শাহীন, প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবির, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল মুখাজী, ¦এস এম মোশারফ হোসেন মিন্টু, মিলন কর্মকার রাজু উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD