সংবাদ শিরোনাম:

এমন শিক্ষা চাই না, যা নয়ন বন্ড হতে শেখায়: গণপূর্ত মন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:25:36 pm, Friday, 5 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর সংবাদদাতা॥  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা বান্ধবীকে নিয়ে হোটেলে রেপ করা, নুসরাত হত্যা এবং নয়ন বন্ড হতে শেখায়। আমরা চাই সীতানাথ বসাকের সেই আদর্শ লিপির শিক্ষায় শিক্ষিত হতে ‘সদা সত্য কথা বলব’।

শুক্রবার (৫ জুলাই) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, অবৈধভাবে ধন সম্পদ অর্জনে কোনো গর্ব নেই। কেন না পরবর্তীতে আপনার সন্তানের দিকে আঙুল তুলে তার বন্ধুরা বলবে তার বাবা একজন ঘুষখোর ছিল।

তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। তাই সদ্য ঘোষিত বাজেটে শিক্ষাখাতেই বরাদ্ধ বেশি রাখা হয়েছে।শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষক ও একজন ঠিকাদার এক নয়। আপনি ক্লাসে ফাঁকি দিলে তা হবে গোটা জাতিকে ফাঁকি দেয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক।অনুষ্ঠান শেষে পিরোজপুর সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ১৭৪টি প্রোজেক্টর এবং ২২৯টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এমন শিক্ষা চাই না, যা নয়ন বন্ড হতে শেখায়: গণপূর্ত মন্ত্রী

প্রকাশের সময় : 07:25:36 pm, Friday, 5 July 2019