সংবাদ শিরোনাম:

বরিশাল র‌্যাব’র খাঁচায় পিরোজপুরের হত্যা মামলার তিন আসামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:23:53 am, Monday, 1 July 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥ পিরোজপুর পৌর এলাকার হালিম হাওলাদার (৫৫) হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ৩০ জুন রোববার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এরা হলো- মৃত শাহ আলম শেখ এর ছেলে মো. সিরাজুল ইসলাম শেখ (২২), মো. ওমর ফারুক শেখ এর ছেলে মো. হৃদয় শেখ ওরফে দুলু (১৭), ও মো. মনির দরানীর ছেলে মো. মিন্টু দরানী (৩৯)। এরা সবাই পিরোজপুর সদর থানাধিন রায়েরকাঠি গ্রামের বাসিন্দা।

রোববার রাতে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গত ২৬ জুন সকাল ৬টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে হালিম হাওলাদার এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় নিহতের পরিবার পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের অভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত থাকা তিন আসামীকে গ্রেফতার করে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল র‌্যাব’র খাঁচায় পিরোজপুরের হত্যা মামলার তিন আসামী

প্রকাশের সময় : 01:23:53 am, Monday, 1 July 2019