মোঃ আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নিখোঁজের দুই দিন পর খাল থেকে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হাওলাদার (২৩) এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গোলাবাড়ির খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শুভঙ্কর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি একই এলাকার সত্য রঞ্জন হাওলাদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
Reporter Name 

















