সংবাদ শিরোনাম:

স্বরূপকাঠিতে আ. লীগ নেতাকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:06:52 pm, Wednesday, 26 June 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিহত আঃলীগ নেতা জাকির হোসেন

পিরোজপুর সংবাদদাতা॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে এক যুবকের ছুরিকাঘাতে মো. জাকির হোসেন (৪৫) নামে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সোহাগদল এলাকায় (যদুরভিটা) এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সোহাগদল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় মো. আসলাম হোসেনকে ছুরিকাঘাত ও মশিউর রহমানকে মেরে পালিয়ে যদুরভিটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে আত্মগোপন করেন একই এলাকার যুবক মাহির। এ সময় আওয়ামী লীগ নেতা জাকির ও তার খালোতো ভাই সেলিমের নির্মাণাধীন ওই ভবনে কাজ দেখার জন্য যান। তখন মাহির এখানে কি করছে জানতে চাইলে জাকিরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন।

এ দিকে এ ঘটনার পরে মাহির তার নিজের গলাই ছুরি দিয়ে টান দেন। পরে স্থানীয়রা জাকির ও মাহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত মাহিরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, মাহির একজন নেশাগ্রস্ত যুবক। তাকে বিভিন্ন সময় বাড়িতে আটকে রাখা হতো।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, ঘাতক মাহির পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বরূপকাঠিতে আ. লীগ নেতাকে হত্যার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময় : 02:06:52 pm, Wednesday, 26 June 2019