সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লার থেকে নিচে পড়ে বাঙালী শ্রমিক নিহত, ক্ষুব্ধ শ্রমিকদের হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:56:10 pm, Tuesday, 18 June 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়ায় নির্মানাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র অভ্যন্তরে হাজার হাজার বাঙালী শ্রমিকরা হামলা, ভাংচুরসহ ব্যাপক তান্ডব চালিয়েছে। বয়লার থেকে নিচে পড়ে সাবিন্দ্র দাস (৩২) এক বাঙালী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে লাশ গুমের চেষ্টার গুজবের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালায়। মঙ্গলবার বিকেল তিনটা থেকে অন্তত ছয় হাজার বাঙালী শ্রমিক তিন সহ¯্রাধিক চায়নিজ শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীসহ বিসিপিসিএলএর কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

তাপ বিদ্যুত কেন্দ্রের নিয়োজিত পুলিশ, কলাপাড়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা গেছে, ধানখালীর কাজল এন্টার প্রাইজের নিযুক্ত শ্রমিক সাবিন্দ্র দাস এ বছরের ১৪ মে থেকে বিদ্যুত প্লান্টে কাজ করে আসছিল।

নিহত সাবিন্দ্রের বাবার নাম নগেন্দ্র দাস। বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বিসিপিসিএল এর প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, ক্ষুব্ধ শ্রমিকরা গুজবের কারণে উত্তেজিত হয়ে ক্যান্টিনে, অফিসে, প্রশিক্ষণ কেন্দ্রে ও ওয়েল্ডারে হামলা-ভাংচুর চালায়। এখনও হামলার শঙ্কায় রয়েছেন এ কর্মকর্তা।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লার থেকে নিচে পড়ে বাঙালী শ্রমিক নিহত, ক্ষুব্ধ শ্রমিকদের হামলা

প্রকাশের সময় : 08:56:10 pm, Tuesday, 18 June 2019