সংবাদ শিরোনাম:

বাউফলে পিলার চোর চক্রের কান্ড ! আতংক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:38:54 pm, Sunday, 16 June 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মো:আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি ।।  পটুয়াখালীর বাউফলে সংঘবদ্ধ পিলার চোর চক্রের (ম্যাগনেট পার্টি) কান্ড দেখে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। ১৫ জুন শনিবার গভীর রাতে এক বাড়ীর পুকুর পাড়ে ম্যাগনেট (পিলার) এর সন্ধানে গর্ত খুড়ে ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হয়েছে এ চক্রের সদস্যদের। উপজেলার ১০ নং কালাইয়া ইউনিয়নের পূর্ব-কালাইয়া গ্রামে ওই ঘটনা ঘটে ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্ব কালাইয়া এলাকায় ব্রিটিশ আমলে পুতে রাখা সীমানা পিলার পাওয়ার আশায় শনিবার গভীর রাতে ইব্রাহিম খাঁন বাড়ীর পুকুর পাড়ে কয়েকজন দূবৃত্ত ৪ হাত গভীর ও সাড়ে ৩ হাত চওড়া গর্ত খুড়ে। তবে লোভনীয় পিলার (ম্যাগনেট) না পেয়ে চলে যায়। রবিবার সকালে ওই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি দেখতে ভীড় করছে।স্থানীয় বাসিন্দা মোঃ সাদ্দাম হোসেন জানায়, এই পথ দিয়ে আমি চলাচল করি। আজ সকালে যাতায়াতের সময় গর্ত চোখে পড়ে।

পরে জানতে পারি রাতের আধারে কে বা কারা পিলারের জন্য গর্ত খুড়েছে।স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, আমরা দীর্ঘ বছর এই এলাকায় বসবাস করে আসছি। লোকমূখে শুনে আসছি এখানে ব্রিটিশ আমলের পিলার আছে। একটা পিলার চোরচক্র পিলারটি উত্তোলন করার জন্য জোর চেষ্টা করে আসছে।

জানা যায় বছর খানেক আগে শৌলা গ্রামে,বগা ইউপির দ্বীপাশা গ্রামে ও কনকদিয়া ইউপির আমিরাবাদ গ্রামে একই ঘটনা ঘটায় ম্যাগনেট পার্টির সদস্যরা।বাড়ীর মালিক (একাংশ) আবু রায়হান বলেন, আমরা প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি পুকুরের পাড়ে বিশাল গর্ত। তিনি বলেন, কারা এই গর্ত খুড়েছে বা এই পিলার চুরির সাথে জড়িত তা জানি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে পিলার চোর চক্রের কান্ড ! আতংক

প্রকাশের সময় : 10:38:54 pm, Sunday, 16 June 2019