সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় চার স্পটে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা ভাংচুর স্কুল দফতরি সেলুন দোকানি গুরুতর জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:03:49 pm, Sunday, 9 June 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়ায় শ্রমিক লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক তারেক বয়াতীর বাসস্ট্যান্ডের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ভাংচুর করা হয়েছে। এর আধা ঘন্টা পরেই হেলিপ্যাড মাঠের পশ্চিম পাশে বালু ব্যবসায়ী দেলোয়ারের অফিস ঘরে হামলা-ভাংচুর করা হয়। একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

একইদিন সকালে ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি আব্দুল খালেককে মারধর করা হয়। তার সার ও কীটনাশকের দোকান থেকে নামিয়ে তাকে মারধর করা হয়েছে। একই বাজারের সংখ্যালঘু সেলুন ব্যবসায়ী কিশোর চন্দ্র শীলকে দোকান থেকে নামিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়েছে।

সেখানকার রবিউল ভুইয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে আহতদের অভিযোগ। প্রকাশ্যে দিনে-দুপুরে এভাবে সশস্ত্র হামলার ঘটনায় সরকারি দলের ভাবমুর্তি ভেস্তে যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় চার স্পটে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা ভাংচুর স্কুল দফতরি সেলুন দোকানি গুরুতর জখম

প্রকাশের সময় : 06:03:49 pm, Sunday, 9 June 2019