মঠবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

মঠবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন




মাসুদ রানা: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হাওলাদার (২০) নামে এক যুবক খুন হয়েছে। রোববার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের দিন মজুর কালাম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গুটি খেলা নিয়ে কয়েকদিন পূর্বে আরিফের সাথে স্থানীয় কয়েক যুবকের বাক-বিতান্ডা হয়। এর জের ধরে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ীর সামনে প্রতিপক্ষরা আরিফের গলায় চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে অরিফ মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই আরিফের মৃত্যু হয়।

নিহত আরিফের বড় ভাই লিটন হাওলাদার জানান, বেলায়েত খানের ছেলে হাসিব খান চাকু দিয়ে আরিফের মাথায় কোপ দেয়। এতে আরিফের কান থেকে গলা পর্যন্ত জখম হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, ঘটনার পর থেকে হাসিব পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD