সংবাদ শিরোনাম:

স্বরূপকাঠীতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:28:31 pm, Wednesday, 29 May 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

রাহাদ সুমন,বানারীপাড়া॥  পিরোজপুরের স্বরূপকাঠীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় মিজানুর রহমান ঘরামী (৪৫) নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রাম থেকে সকাল ১১ টার দিকে নেছারাবাদ থানার এস আই তসলিম লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত মিজান নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে আমরা তাকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেই। বলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, মিজান শারীরিক প্রতিবন্ধী এবং রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে.এম. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এস আই তসলিমের মাধ্যমে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। মিজান উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বরূপকাঠীতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : 10:28:31 pm, Wednesday, 29 May 2019