সংবাদ শিরোনাম:

গলাচিপায় প্রায় ১২ ফুট অজগর উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:52:51 pm, Wednesday, 22 May 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: গলাচিপায় প্রায় ১০-১২ফুট লম্বা ও ৩০কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে গলাচিপার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় লামনা গ্রামের মন্টু মেম্বারের মাছের ঘেরের পাড়ে কয়েকজন পথচারি প্রথমে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা অজগর সাপটিকে জাল দিয়ে পেচিয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, “অজগরটি মঙ্গলবার রাতে এলাকাবাসী উদ্ধারের পর কেউ কেউ বিক্রি বা মেরে ফেলার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে ও চর কারফরমা বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় প্রায় ১২ ফুট অজগর উদ্ধার

প্রকাশের সময় : 05:52:51 pm, Wednesday, 22 May 2019