সংবাদ শিরোনাম:

স্বরূপকাঠিতে শিশুকে যৌন নিপিড়ন, বৃদ্ধ গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:18:28 pm, Saturday, 18 May 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের স্বরূপকাঠির দক্ষিণ সোহাগদল গ্রামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) যৌন নিপিড়নের অভিযোগে মো. ফজলুল হক (৬৬) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে গ্রেফতারকৃত ফজলুলল হককে পিরোজপুর আদালতে পাঠানো হয়।

বাদীর দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, তার মেয়ে বুধবার দুপুরে বাগানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী ফজলুল হক মেয়েটিকে ফুসলিয়ে বাগানের মধ্যে নিয়ে যৌন নিপিড়ন করে। পরে মেয়েটি ধস্তাধস্তি করে ছুটে বাড়িতে ফিরে অভিভাকদের কাছে ঘটনাটি খুলে বলেন।

অভিভাবকরা বিষয়টি স্থানীয় ব্যক্তিদের কাছে জানিয়ে বিচার দাবি করেন। বিচার না পেয়ে এক পর্যায় ১৭ মে শুক্রবার রাতে থানায় মামলা করেন।বাদী শাহিন আরো জানান, ইতোপূর্বেও ফজলুল হক তাদের বাড়ির চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপিড়ন করেন। শাহিনের দায়ের করা মামলায় সেই ছাত্রীর বাবা জহির হোসেন সাক্ষী হিসেবে রয়েছেন।

শিশু শিক্ষার্থীকে যৌন নিপিড়নের ঘটনা সম্পর্কে জানতে চাইলে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যৌন নিপিড়নের মামলা রেকর্ড করা হয়েছে। আসামি ফজলুল হককে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বরূপকাঠিতে শিশুকে যৌন নিপিড়ন, বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের সময় : 10:18:28 pm, Saturday, 18 May 2019