সংবাদ শিরোনাম:

বাউফলে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে এসে ডাক্তারের যৌন হয়রানির কবলে মা !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:57:44 am, Thursday, 16 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ডাক্তারের হাতে এক গৃহবধূ (২২) যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে এসে যৌন হয়রানির শিকার হন কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের ওই গৃহবধূ।

জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই গৃহবধূ তার ১১ মাসের সন্তানকে নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং ডাক্তার আবদুর রউফের অধীনে তাকে ভর্তি করেন। সন্ধ্যার দিকে ডাক্তার আবদুর রউফ ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল করে হাসপাতাল কোয়াটারের তার চেম্বারে দেখা করতে বলেন। এরপর রাত ৮টার দিকে ওই গৃহবধূ তার মাকে সাথে নিয়ে ডাক্তারের চেম্বারে যান। ওই গৃহবধূর সাথে তার মাকে দেখে ডাক্তার রাগান্বিত হয়ে উঠেন এবং তাকে পুনরায় হাসপাতালে গিয়ে ভর্তির কাগজপত্র নিয়ে একা আসতে বলেন।

প্রায় ১০ মিনিট পর ওই গৃহবধূ ডাক্তারের চেম্বারে যান। তখন চেম্বারে তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। এই সুযোগে ডাক্তার আবদুর রউফ তাকে কু-প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় ডাক্তার রউফ তাকে ঝাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ওই গৃহবধূ ধস্তাধস্তির এক পর্যায়ে চেম্বার থেকে বাইরে এসে তার এক মামাকে মোবাইল করলে তিনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং ডাক্তার রউফের চেম্বারে ঢুকে তাকে কিল ঘুষি মারেন।

ঘটনাটি ছড়িয়ে পরলে স্থানীয় কয়েক সাংবাদিকসহ ২০-২৫জন লোক ঘটনাস্থলে জড়ো হন। ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনার পর বুধবার হাসপাতাল থেকে ওই গৃহবধূর সন্তানকে পটুয়াখালী রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে ডা. আবদুর রউফ বলেন, ঘটনাটি সত্য নয়। আমার ভাবমূর্তি বিনষ্ট করতে একটি মহল এ অপপ্রচার চালিয়েছে। বাউফল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকে সাহা) বলেন, ঘটনাটি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে ডাক্তারদের নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে এসে ডাক্তারের যৌন হয়রানির কবলে মা !

প্রকাশের সময় : 02:57:44 am, Thursday, 16 May 2019