সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় অপহরণের ৭ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, আটক ৪

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:49 pm, Friday, 10 May 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের ৭ দিন পর ৯ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী আখি আক্তার (১৫) কে উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শুক্রবার ভোরে পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ি গ্রাম থেকে অপহরনকারী ইউসুবের ফুপা রুবেল জমাদ্দারের বাড়ি থেকে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরনকারী ইউসুব (১৯) কে গ্রেফতার করা হয়। এ ছারা অপহরণ মামলার আসামী ইউসুবের বাবা আ: ছালাম (৪৬), মা রহিমা বেগম (৪২) ও বোন খাদিজা বেগম (৩২) কে পুলিশ আগেই গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। অপহরণকারী ইউসুব একই মাদ্রাসার আলীম ক্লাশের ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বেতমোর গ্রামের সৌদি প্রবাসী শাহজাহান পঞ্চায়েতের মেয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী আমড়াগাছিয়া ইউনিয়নের ইউসুফ মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ৩ মে সন্ধ্যায় ঘূর্ণিঝড় ফণীর মহা বিপদ সংকেত চলাকালে ওই ছাত্রী ঘর থেকে বের হলে ইউসুফ ও তার আত্মীয় স্বজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে গত ৬ মে মঠবাড়িয়া থানায় ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

উদ্ধারে পর মেয়েটি সাংবাদিকদের জানায় সে স্বেচ্ছায় ইউসুফের সঙ্গে চলে গেছে। কেউ তাকে অপহরণ করেনি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানায়, ভিকটিম মাদ্রাসা ছাত্রীকে শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হবে। গ্রেফতারকৃত অপহরনকারী ইউসুফকেও শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় অপহরণের ৭ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, আটক ৪

প্রকাশের সময় : 07:26:49 pm, Friday, 10 May 2019